লিওনেল মেসি এই নিয়ে ২ বার অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মহাতারকা এবং তৃতীয়বারের মতো অবসরে যাবেন। এটাই জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু মেসি বিদায় নেওয়ার পর তাঁর গায়ে থাকা ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটা উঠবে কার গায়ে? আলবিসেলেস্তা সমর্থকদের মনে এখন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর সেই প্রশ্নের সম্ভাব্য একটি উত্তর যেন দিয়ে দিলেন এমিলিয়ানো মার্তিনেজ। অবশ্য কোচ লিওনেল স্কালোনির কাছ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

নিকো পাজের মাঝে মেসিকে খুঁজে পাচ্ছেন অনেকেই।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেছিলেন পাজ। শুধু গোলই নয়, পরে ক্রিস্তিয়ান রোমেরোর গোলেও সহায়তা করেন কোমোর এই তরুণ মিডফিল্ডার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ম্যাচের ছবি দিয়ে পোস্ট করেন পাজ। সেখানেই গিয়ে মার্তিনেজের ছোট্ট মন্তব্য, ‘নতুন ১০ নম্বর?
একটি প্রশ্ন, কিন্তু এর মধ্যেই যেন বড় ইঙ্গিত। মেসির উত্তরসূরি হিসেবে পাজের নাম যে আর্জেন্টিনা দলের ভেতরেও আলোচনায় আছে, মার্তিনেজের মন্তব্য সেটিই সামনে নিয়ে এসেছে।
তবে আপাতত এটুকুই। কারণ স্কালোনি ১০ নম্বর জার্সি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন। বলিভিয়ার ম্যাচের আগে তিনি পরিষ্কার করে দিয়েছেন, মেসির বিদায়ের আগ পর্যন্ত এই জার্সি কাউকে দেওয়া হবে না।
স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলোতে আমাদের ১০ নম্বর কাউকে দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই লিওর ম্যাচ পর্যন্ত আমরা কাউকে ১০ নম্বর দেব না। এরপর দেখা যাবে, কাকে দেওয়া হবে। এখনো আমরা সিদ্ধান্ত নিইনি।’
আর্জেন্টিনা কোচ স্কালোনি আরও জানিয়েছেন, ‘আমরা কাউকে একই জার্সিতে সব সময় রাখার বাধ্যবাধকতায় নেই। তবে আমাদের ধারণা, কেউ একজন এটি ধরে রাখুক, কারণ এটি অনেক অসাধারণ বিষয়কে প্রতিনিধিত্ব করে।’
মেসির বিদায়ের পরই শুরু হবে এই জার্সির উত্তরসূরি বাছাইয়ের অধ্যায়। আর সেই দৌড়ে বলিভিয়া ম্যাচের পারফরম্যান্স ও মার্তিনেজের মন্তব্যের পর নিকো পাজের নামটা যে আরও জোরালোভাবে সামনে এসেছে, তাতে সন্দেহ নেই।

রিপোর্টারের নাম 























