শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত ভারুচার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে

ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে মুম্বাই ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অভিনেত্রীর টিম।

আনুষ্ঠানিক বিবৃতিতে নুসরাতের জনসংযোগ কর্মকর্তা সঞ্চিতা ত্রিবেদী জানিয়েছেন, কাজ ও অবকাশযাপনের জন্য বালিতে গিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ভারুচা। সেখানে দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙেছে। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা ও মূল্যায়নের পর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করবেন।

বিবৃতিতে সঞ্চিতা ত্রিবেদী বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার তার স্বাস্থ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নুসরাতকে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সেখানেই তার অস্ত্রোপচার হবে।”

নুসরাত ভারুচা কীভাবে, কখন দুর্ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। এমনকি, মুম্বাইয়ে তাকে কবে আনা হবে কিংবা অস্ত্রোপচার কবে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

২০০৬ সালে রুপালি পর্দায় পা রাখেন নুসরাত। ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’, ‘ছালাং’, ‘ছোড়ি’, ‘আজীব দাস্তানস’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

নুসরাত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উফফ ইয়ে সিয়াপ্পা’। কমেডি থ্রিলার ঘরানার এ সিনেমা গত ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরবর্তী সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন নুসরাত। প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।

*দ্য ফ্রি প্রেস জার্নাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নুসরাত ভারুচার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে

প্রকাশিত সময় : ০৫:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬