রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে দীর্ঘ আট দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি বাণিজ্য। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। তবে ছুটির সময়েও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু ছিল।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টায় ভারত থেকে ৩৫টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। একই সময়ে বাংলাদেশ থেকে ১১টি পণ্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাভাবিক সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ২০০ ট্রাক পণ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির কারণে আট দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দরের মাধ্যমে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশিত সময় : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬