সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভেলাজান নেংড়ির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন- নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে আবুল হোসেন (৪৮) ও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলওয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)। গুরুতর আহতের নাম নিরব ইসলাম (১৬)। সে ঠাকুরগাঁও সদর উপজেলার চামেস্বরী এলাকার নুর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব ইসলাম মোটরসাইকেল চালিয়ে মামাতো ভাই অর্ণবকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহর অভিমুখে যাচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দা আবুল হোসেন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। অতিরিক্ত গতিতে ছুটে আসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে অর্ণব মারা যায়। আহতাবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে পথচারী আবুল মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক লিখন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬