রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের মুখে কিছু না বলা পর্যন্ত সবই গুঞ্জন : দীঘি

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক, এরপর সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন প্রার্থনা ফারদিন দীঘি।

সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী।
প্রেমের গুঞ্জন নিয়ে খুব একটা বিচলিত নন দীঘি। এমনকি এসব আলোচনা তাকে বিরক্তও করে না।

তার মতে, শোবিজ অঙ্গনের তারকাদের ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়ানো নতুন কিছু নয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।
দীঘির ভাষায়, ‘নিজের মুখ থেকে কিছু না বলা পর্যন্ত তাকে ঘিরে ছড়ানো সব কথাই গুঞ্জন।’

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়।

আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়ে থাকলেও, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিটি আলোচনা কিংবা গুঞ্জনের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন না দীঘি। তার মতে, একজন শিল্পী কিংবা গণমাধ্যমকর্মীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে।

তবে সেই আগ্রহের কারণে প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া জানানো জরুরি নয়।
এদিকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি। ছবিটিতে তার সঙ্গে আরো রয়েছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু ও মুকিত জাকারিয়াসহ অনেকে। ফলে নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনের পাশাপাশি তাদের পেশাগত সম্পর্ক নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

নিজের মুখে কিছু না বলা পর্যন্ত সবই গুঞ্জন : দীঘি

প্রকাশিত সময় : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬