বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে ট্রাস্ট পরিবহনে আগুন

রাজধানীর পল্লবীতে ফের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে বাসের কর্মচারী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকার সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুফতা ফুড কার্ডের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকের একটি সিটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই আরও জানান, বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪। বাসটির চালক মো. সাদ্দাম। প্রাথমিকভাবে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাসটিতে আগুন দিয়েছে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাতেও পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ নামে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটকের তথ্য জানিয়েছিল পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পল্লবীতে ট্রাস্ট পরিবহনে আগুন

প্রকাশিত সময় : ১০:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬