বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্টিনে খেতে গিয়ে উধাও পুলিশের টহল পিকআপ, ৩ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামে পুলিশ সদস্যরা ক্যান্টিনে খেতে যাওয়ার সুযোগে টহল পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে এক ব্যক্তি সেটি নিয়ে চলে যান বলে জানিয়েছে পুলিশ। তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হালিশহর থানা পুলিশের একটি টহল দল সড়কের পাশে পুনাক ক্যান্টিনে খেতে যায়। দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের প্রায় ১০ মিনিট পর বাইরে এসে দেখেন, তাদের পিকআপ ভ্যানটি নেই।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, ‘টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে সেটিতে উঠে চলে যেতে দেখা গেছে। তিনি গাড়িটি নিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।’

হালিশহর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে ওই টহল দলে দুই কনস্টেবল ছিলেন। তিন পুলিশ সদস্য ও গাড়িচালক মিলে জেলা পুলিশ লাইন্সের গেটের পাশে পুনাক ক্যান্টিনে খাবার খেতে যান। খাওয়া শেষে বাইরে এসে তারা পিকআপ ভ্যানটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

তবে পুলিশের তৎপরতা ও অভিযানের মুখে সন্ধ্যা ৬টায় দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট নামক স্থান থেকে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্যান্টিনে খেতে গিয়ে উধাও পুলিশের টহল পিকআপ, ৩ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬