রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ভবিষ্যতে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সে নিশ্চয়তা দিচ্ছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা আশ্বস্ত করতে চাই, ন্যায়বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে আমরা লক্ষ্য রাখছি।’

আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, বিষয়টি তাঁরও নজরে এসেছে। তবে জিয়াউল আহসানকে আদালত পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না।

তিনি বলেন, ‘তারপরও যখন বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে, এরপর যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে (আদালত থেকে), তখন একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন, সেভাবেই ফেরত পাঠানো হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬