বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

টালিউডের আলোচিত অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। ৩৭ বছর বয়সেও অবিবাহিত রয়েছেন তিনি। এ নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। তবে এবার বিয়ে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বিয়ের কার্ড। পাশাপাশি প্রকাশ্যে এসেছে বিয়ের সম্ভাব্য দিনক্ষণও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাত্র চলচ্চিত্রজগতের কেউ নন। তার দীর্ঘদিনের বন্ধু সিদ্ধার্থ। পেশায় তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা।

গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মিমির বিয়ের একটি কার্ড প্রকাশ্যে আসে। কার্ডে নবদম্পতির সঙ্গে বিয়ের মণ্ডপে তিনটি সারমেয়কে বসে থাকতে দেখা যায়। মিমি যে আগে থেকেই পশুপ্রেমী, তা ভক্তদের অনেকেরই জানা। বিয়ের কার্ডেও সেই ভালোবাসার ছাপ রেখেছেন।

বিয়ের কার্ডের ছবি ছড়িয়ে পড়ার রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে তাদের আইনি বিয়ের সম্ভাব্য তারিখ। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের রেজিস্ট্রি বিয়ে হতে পারে। এরপর ডিসেম্বরে সনাতন রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি মিমি।

এদিকে বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। কেনাকাটাসহ বিভিন্ন প্রস্তুতি চলছে পুরোদমে। কিছুদিন আগে তাকে সব্যসাচী মুখার্জির স্টোরের সামনে দেখা গেছে। সব মিলিয়ে বিয়ের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

প্রকাশিত সময় : ১১:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬