মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী কেয়া পায়েল

রাজধানীর হোটেল সারিনায় রিমার্কের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘লিলি বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে লিলি ব্র্যান্ডের সঙ্গে নিজের নতুন পথচলার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রেস মিটের মাধ্যমে রিমার্কের ব্র্যান্ড ‘লিলি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কেয়া পায়েলের নাম ঘোষণা করা হয়। এ সময় লিলি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে নিজের আনন্দ ও অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী।

বক্তব্যে কেয়া পায়েল জানান, মিডিয়ায় কাজ শুরু করার আগে থেকেই ব্যক্তিগত জীবনে তিনি লিলি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ব্যবহার করে আসছেন। বিশেষ করে লিলি বডি ওয়াশসহ ব্র্যান্ডটির বেশ কিছু প্রসাধনী তার পছন্দের বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী বলেন, ব্যক্তিগতভাবে আগে থেকেই ব্যবহার করে আসা একটি ব্র্যান্ডের সঙ্গে এবার পেশাগতভাবে যুক্ত হতে পারা তার জন্য আনন্দের। একই সঙ্গে লিলির পণ্যের প্রতি নিজের আস্থা ও ভালো লাগার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে গর্জিয়াস লুকে দেখা যায় কেয়া পায়েলকে। ‘লিলি বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পণ্যের মোড়ক উন্মোচন ও উদযাপন পর্বেও অংশ নেন তিনি। এ সময় উপস্থিত অতিথি ও ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা জানান এবং নিজের অনুভূতি প্রকাশ করেন জনপ্রিয় এই অভিনেত্রী।

কেয়া পায়েলকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার মধ্য দিয়ে লিলি ও এই অভিনেত্রীর মধ্যে নতুন এক পেশাগত অংশীদারিত্বের সূচনা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী কেয়া পায়েল

প্রকাশিত সময় : ০৫:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬