সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্বস্তির করোনা ও আন্তজার্তিক টিকাবাদ

  • আবু শাহীন
  • প্রকাশিত সময় : ১০:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ৩৪৪

ফরাসি বিপ্লবের পর থেকে পৃথিবীর ঔপনিবেশিক শক্তিগুলো লেজ গোটাতে শুরু করেছিল। ফলে সৃষ্টি হয়েছিল অনেক জাতীয়তাবাদী স্বাধীন রাষ্ট্রের কিন্তু তাতে প্রত্যক্ষ উপনিবেশের সমাপ্তি ঘটলেও রয়ে গেছে প্রচ্ছন্ন উপনিবেশবাদ। আর সেটা ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তিগত সহায়তা, আর্থিক সহায়তা, আন্তর্জাতিক দাতা সংস্থার মাধ্যমে সহায়তা, উন্নয়নে অংশীদারিত্ব, ভূ-রাজনৈতিক অংশীদারিত্ব, বৈদেশিক ঋণের পৃষ্ঠপোষকতা, অস্ত্র ব্যবসা, দেশের ভেতরে গণহত্যা বা পার্শ্ববর্তী দেশের সঙ্গে স্নায়ুযুদ্ধে প্রকাশ্যে বা প্রচ্ছন্নভাবে মদদ দেওয়ার মাধ্যমে বজায় রেখেছে পরাশক্তিগুলো।

সম্প্রতি শুরু হয়েছে করোনা টিকা নিয়ে বিশ্ব-রাজনীতি এবং জাতীয়তাবাদ। ফরাসি বিপ্লব যেমন বৈশ্বিক রাজনীতিতে সূচিত করেছিল এক বিরাট পরিবর্তনের তেমনি করোনার এই মহামারির ফলে পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপটে আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন। পুরনো ভূ-রাজনৈতিক সম্পদের দখলদারিত্বের থেকে যে উপনিবেশবাদ রাজনীতির সূচনা তা ব্যবসা-বাণিজ্য, সমরাস্ত্র, উন্নয়ন এবং প্রযুক্তির ব্যবসার হাত ধরে রূপ নিয়েছে বৈশ্বিক টিকা রাজনীতিতে। আর এক্ষেত্রে ৯০ শতাংশ নম্বর নিয়ে রাশিয়া-চীন আপাতত এগিয়ে গেল। বৈশ্বিক প্রকৃতি বিপর্যয় কিংবা মানুষের দুষ্ট বৃদ্ধির বিস্তারের কারণেই হোক কিংবা অজানা অন্য কোনো কারণে হোক, নতুন জীবাণুর এই মহামারি অদূর ভবিষ্যতে আরও ঘন ঘন সময়ে দেখা দিতে পারে। এই আশঙ্কা ইতিমধ্যে পৃথিবীর মানুষকে ভাবিয়ে তুলেছে।

তাই অদূর ভবিষ্যতে টিকা বা প্রতিষেধকের ব্যবসা-কেন্দ্রিক রাজনীতি আরও বিস্তার লাভ করবে তাতেও কোনো সন্দেহ নাই। সব থেকে মজার ব্যাপার হল চীনে স্বতঃস্ফূর্ত পরীক্ষায় করোনা শনাক্ত হলে মিলবে সোয়া লাখ টাকা পুরস্কার ঘোষণা করার পরেও বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন হারবিন শহরে সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁরা করোনা পরীক্ষা করানোয় কোনো ধরনের আর্থিক পুরস্কার পাননি তাঁরা। তাহলে কি চীন টিকার নতুন ফর্মূলা আবিষ্কারের জন্যই এই অর্থ প্রলোভন দেখিয়েছিল? চীনের ভাবসাব দেখে মনে হচ্ছে মহামারীতেও তারা অমিক্রনকে স্বাগতম জানাতে বেশ আগ্রহী!! আরো মজার ব্যাপার হল চীনের পুরষ্কার ঘোষণার একদিন পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবাবিষয়ক পরিচালক মাইকেল রায়ান এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রাথমিকভাবে আসা তথ্য-উপাত্ত করোনার নতুন এ ধরনে (অমিক্রন) গুরুতর অসুস্থতার কোনো ইঙ্গিত দিচ্ছে না। গুরুতর অসুস্থতা বরং কম হওয়ারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অবশ্য এ নিয়ে তিনি আরও গবেষণার ওপর জোর দিয়েছেন। জোর তো দিবেনই কারণ জোর যার মুল্লুকও তার। প্রশ্ন হইল ভয়াবহ অমিক্রণ এত দ্রুত শিথিল হয়ে গেল কি করে!!! কিছুদিন আগে আমার স্যার বলেছিলেন আমার মেজাজের জন্য আমি দায়ী নই, প্রেক্ষাপট দায়ী। কেন জানি এখন স্যারের কথার কথার মাধ্যমে খুব সহজেই করোনার মেজাজকে বুঝার চেষ্টা করছি। সার কথা হলো অন্য যেকোনো দুর্যোগের মতো করোনা মহামারিতেও গরিব দেশের মানুষের জীবনের সুরক্ষা নির্ভর করবে ধনী দেশের ভ্যাকসিন নীতি/রাজনীতির উপর। বাংলাদেশের ক্ষেত্রেও তাই।

আবু শাহীন লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অস্বস্তির করোনা ও আন্তজার্তিক টিকাবাদ

প্রকাশিত সময় : ১০:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১