রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেলের জালে ৩৫ কেজির রুই!

বরগুনার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে জাল ফেলে মোজাম্মেল হোসেন নামে এক জেলের জালে ধড়া পড়েছে ৩৫ কেজি ওজনের একটি রুই মাছ।

শনিবার (১৫ জানুয়ারি) আমতলীর হিজবুল্লা মৎস্য আড়তে মাছটি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি। ওই সময় মাছটি দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

জানা গেছে, উপজেলা সদরের (দক্ষিণ আমতলী) জেলে মোজাম্মেল হোসেন গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে পায়রা (বুড়িশ্বর) নদীতে জাল ফেলেন। পরে শনিবার সকালে জাল তুলতে গিয়ে তিনি সেখানে বড় আকারের একটি রুই মাছ দেখতে পান। এরপর মাছটি বিক্রির জন্য আমতলী মাছ বাজারে নিয়ে আসেন মোজাম্মেল হোসেন। পরবর্তীকালে মাছটি কেটে ৬০০ টাকা কেজিতে মোট ২১ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে মোজাম্মেল হোসেন অধিকারকে বলেন, ‘আমি আমার জেলে জীবনে এত বড় মাছ ধরা পড়তে দেখিনি। মাছটি পেয়ে সত্যিই আমি খুব খুশী।’

এ দিকে, হিজবুল্লা মৎস্য আড়তের সত্ত্বাধিকারী মেনাজ উদ্দিন জানিয়েছেন, ‘আমতলী মাছ বাজারে গত ২০ বছর ধরে আড়তদারি করে আসছি। কিন্তু এত বড় মাছ কখনো ধরা পড়েছে বলে আমার জানা নেই।’

অন্যদিকে, বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব জানিয়েছেন, দেশি প্রজাতির মাছ দিনদিন বিলুপ্ত হচ্ছে। নিয়মিত অভিযানে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ হওয়ায় মাঝে-মধ্যে এমন বড় ধরনের মাছ মিলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জেলের জালে ৩৫ কেজির রুই!

প্রকাশিত সময় : ০৯:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২