মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রন্থমেলার পর্দা নামছে আজ

অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামছে আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির মধ্য দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী চলা এই বইমেলা। বৃহস্পতিবার (১৭ মার্চ) এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে বাংলা একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। বিকেল ৩ টায় অমর একুশের মূলমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক হারুন-অর-রশিদ। বিকেল ৪ টায় ভাষাশহীদ মুক্তমঞ্চে শিশু-কিশোরদের অংশগ্রহণে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা শুরু হবে সকাল ১১ টায় এবং তা চলবে রাত ৯ টা পর্যন্ত। বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এসময় প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২২’-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়াও সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গ্রন্থমেলার পর্দা নামছে আজ

প্রকাশিত সময় : ০৩:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২