বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য তার সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে বাংলাদেশে আরও সৌদি আরবের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে গণভবনে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম. নজরুল ইসলাম। সৌদি আরব ও এর জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে আছে। এসময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার অঙ্গীকার করেন। সরকার প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। বার্তায় যুবরাজ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে আটটি বিভাগে আটটি মসজিদ ও ইসলামিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন। এসময় প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইনস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে হজ ও ওমরা হজের প্রক্রিয়া সহজ করতে তারা ব্যবস্থা নিচ্ছেন। তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশ ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে পারে। রাষ্ট্রদূত অন্যান্য পেশাদারদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মীদের নিয়ে যাওয়ার জন্য তার দেশের আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৯:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪