ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ‘ফেভারিটিজম’ বা বিশেষ সুবিধা পাওয়ার আলোচনা চলছে। বিষয়টি এবার শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে উঠে আসে বিশ্বকাপের নকআউট পর্বের আগের এক সংবাদ সম্মেলনেও। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হন স্কালোনি।
স্কালোনি আরও বলেন, বর্তমানে যে কেউ কোনো প্রমাণ ছাড়াই অনলাইনে কিছু পোস্ট করে তা দ্রুতই বড় ইস্যুতে পরিণত করতে পারে। তার মতে, মাঠের পারফরম্যান্সকে ছোট করতে এমন ভিত্তিহীন আলোচনা ছড়ানো হয়।
তিনি জোর দিয়ে বলেন, আর্জেন্টিনার সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়, বরং পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। এতে শুধু লিওনেল মেসি-ই নন, দলের সব সদস্য ও স্টাফদের অবদান রয়েছে।
প্রসঙ্গত, রাউন্ড অব ৩২-এর ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কেপ ভার্দে জাতীয় ফুটবল দল এবারের আসরে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে পরিচিতি পেয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























