বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৭ জন!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মন্ত্রিপরিষদ গঠন হয়েছে গত ১১ জানুয়ারি। সেদিন প্রধানমন্ত্রীসহ আরো ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দ্বিতীয় দফায় আরো সাতজনকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কথা শোনা যাচ্ছে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।

এদিকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে সম্ভাব্য যাদের নাম পাওয়া গেছে তারা হলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়েশা খান, নাহিদ ইজহার খান ও ডা. রোকেয়া সুলতানা। এছাড়া আরো শপথ নিতে পারেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ, শহীদুজ্জামান সরকার ও নজরুল ইসলাম চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৭ জন!

প্রকাশিত সময় : ১১:৩৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪