বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় আলেম ও বক্তা মাওলানা লুৎফর রহমানের মৃত্যু

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় আলেম ইসলামি আলোচক ও বক্তা মাওলানা লুৎফর রহমানের মৃত্যু হয়েছে। তিনি ব্রেনস্ট্রোক করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।রবিবার (৩ মার্চ) বেলা ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন মাওলানা লুৎফর রহমানের জামাতা চর লামচি তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ।

তিনি বলেন, আমার শ্বশুর কিছুক্ষণ আগে মারা গেছেন। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।মাওলানা লুৎফর রহমানের বাড়ির সামনে তাকে দাফন করা হবে।ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। দেশব্যাপী তার অসংখ্য গুণগ্রাহী রয়েছে। জনপ্রিয় এই ইসলামি আলোচকের ইন্তেকালের খবরে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন অনেকেই। অনেকেই তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জনপ্রিয় আলেম ও বক্তা মাওলানা লুৎফর রহমানের মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪