বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারের ঢাকা ত্যাগ

ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি আয়োজিত ‘উইমেন স্পিকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা ত্যাগ করেন স্পিকার। আগামী ৬ ও ৭ মার্চ ‘উইমেন স্পিকার্স সামিট’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা আগামী ১০-১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সফর শেষে আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন স্পিকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৫৯

স্পিকারের ঢাকা ত্যাগ

প্রকাশিত সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪