বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৯২ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৯৯৭ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩২টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৪৫ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৪

প্রকাশিত সময় : ০৮:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪