বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্টজন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ১০  বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার।

শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের  সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনেরা হলেন-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, সমাজসেবা বা জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এস. এম. আব্রাহাম লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জাহেদা পারভীন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা পদক দিয়ে আসছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্টজন

প্রকাশিত সময় : ০৮:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪