বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্বকের জৌলুস ধরে রাখতে কিছু খাবার নিয়মিত খেতে হবে

বয়স বাড়লে স্বাভাবিকভাবেই ত্বকে বাহ্যিক পরিবর্তন আসে। ত্বকের আঁটসাঁট ভাব ক্রমশ আলগা হয়। ত্বকের জৌলুস কমতে শুরু করে। চামড়ায় টান ধরে। ত্বকের বয়স ধরে রাখা সহজ নয়। প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়েও ত্বকের জেল্লা ধরে রাখা কঠিন। অনেক নিয়ম মানতে হয়। নিয়ম মেনে খাওয়াদাওয়া করতে হয়। ত্বকের অন্যতম পুষ্টি হল কোলাজেন। এই পুষ্টির গুণেই সতেজ থাকে ত্বক। বয়স বাড়লে কোলাজেনের মাত্রা কমতে থাকে। কয়েকটি খাবার আছে, যেগুলি নিয়ম করে খেলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১) শরীরে কোলাজেন উৎপাদন করতে জিঙ্কেরও ভূমিকা রয়েছে। এই খনিজ কোলাজেন প্রোটিন ধ্বংস হতে বাঁধা দেয়। শরীরে জিঙ্কের পর্যাপ্ত জোগান দিতে খাদ্যতালিকায় কুমড়োর বীজ, কাজুবাদাম, দুগ্ধজাত খাবার বেশি করে রাখতে পারেন।

নানা বাহারি খাবারে বেলপেপার ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের দেখাশোনাতেও বেলপেপারের জুড়ি মেলা ভার। লাল, হলুদ বেলপেপারে ভরপুর পরিমাণে আছে ভিটামিন সি। এছাড়াও রয়েছে ক্যারোটিনয়েড। ত্বকের পুষ্টি কোলাজেন উৎপাদনে এর ভূমিকা অনবদ্য।

৩) কোলাজেন উৎপাদনে সাহায্য করে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এই ধরনের ফ্যাটি অ্যাসিড সাধারণত সামুদ্রিক মাছেই থাকে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বক ভিতর থেকে টানটান রাখে। সেই সঙ্গে ত্বকের সজীবতা বজায় রাখে। তাই রোজ না হলেও ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ মাঝেমধ্যেই খাওয়া যেতে পারে। ত্বক জেল্লাদার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ত্বকের জৌলুস ধরে রাখতে কিছু খাবার নিয়মিত খেতে হবে

প্রকাশিত সময় : ১২:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪