বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গরমে চোখের যত্ন নিন

সূর্যের তাপে চোখের বড়সড় রোগের আশঙ্কা থাকে। গরমকালে চোখের বিপদ কাটাতে কিছু উপায় বেছে নিতে হবে। গরমের জেরে শুধু ত্বক বা চুলের ক্ষতি হয় না। একই সঙ্গে  ক্ষতি  হতে পারে  চোখেরও। সূর্যের কড়া রশ্মির মধ্যে রয়েছে আলট্রাভায়োলেট অর্থাৎ অতিবেগুনি রশ্মি এ ও বি। ইউভিএ ও ইউভিবির প্রভাবে চোখের নানা বিপদ হতে পারে। এ সময় চোখের যত্নে কী করবেন জেনে নিন।

ইউভি ব্লকিং সানগ্লাস : সাধারণ সানগ্লাস পরলে লাভ হবে না। বরং ইউভি রশ্মি ঠেকাতে পারে এমন সানগ্লাস এ সময় পরতে হবে। ৯৯ থেকে ১০০ শতাংশ ইউভি রশ্মি প্রতিরোধী সানগ্লাস কিনতে হবে।

বড় হ্যাট : টুপি নয়, একটি বড় ছায়া দেয় এমন হ্যাট কিনে নিন। এই হ্যাট মাথায় পরলে চোখও রেহাই পায়। এতে চোখের মধ্যে সরাসরি সূর্যের রশ্মি বা তাপ এসে লাগে না। ফলে চোখের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

বারোটা থেকে তিনটার মধ্যে কম বেরোনো : বারোটা থেকে তিনটার রোদ্দুরে না বেরোলেই ভালো হয়। একান্ত কাজ থাকলে বেরোতে হতেই পারে। সে ক্ষেত্রে যতটা কম বের হওয়া যায়, ততটাই ভালো।

পানি, বালি ও বরফ থেকে দূরে থাকা : এই তিনটি উপাদান বেশি পরিমাণে ইউভি রশ্মি প্রতিফলিত করে। তাই এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা জরুরি। এই তিনটির মধ্যে থাকলে চোখে সানগ্লাস পরে থাকা ভালো।

যতটা সম্ভব ছায়ায় : রোদের মধ্যে অযথা বেশি সময় না ঘোরাই ভালো। বরং যতটা সম্ভব ছায়ার মধ্যে থাকলে চোখের জন্য ভালো। পাশাপাশি শরীরের জন্যও উপকারী।

ওষুধের জের : কিছু ওষুধের জেরে চোখ অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়তে পারে। ফলে ইউভি রশ্মির আক্রমণে সহজেই চোখের নানা রোগের আশঙ্কা থাকে। চোখ বাঁচাতে চিকিৎসকের কাছ থেকে ওষুধগুলোর ব্যাপারে পরামর্শ নেওয়া ভালো।

নিয়মিত চোখ পরীক্ষা : এই সময়টাতে একটু ঘন ঘন চোখের পরীক্ষা করানো ভালো। এতে চোখের কোনো সমস্যা হলে তা হাতে সময় থাকতেই সারিয়ে ফেলা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রমজানে গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিরোধে করণীয়

গরমে চোখের যত্ন নিন

প্রকাশিত সময় : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪