রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের হাত ধরে পাহাড় থেকে নিচে নামলেন শ্রাবন্তী

শ্রাবন্তীর তৃতীয় সংসার খাদের কিনারা পা দোলাচ্ছে। স্বামী রোশান সিংয়ের সঙ্গে থাকছেন না এক ছাদের নিচে। পরিস্থিতি বলছে, খুব শিগগিরই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এদিকে শ্রাবন্তীর জীবনে চতুর্থ অধ্যায়ের শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন, ফের প্রেমে পড়েছেন টলিউডের এই লাস্যময়ী নায়িকা। তার সঙ্গেই কাটছে বেশিরভাগ সময়। এর কিছু ইঙ্গিতও মিলল ইনস্টাগ্রাম পোস্টে। সেখানে তিনি একটি ওয়ালপেপার প্রকাশ করেছেন। তাতে লেখা, ‘যদি কখনো হারিয়ে যাই, খুঁজো আমার।’

ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, “পাহাড়ে ছুটি কাটিয়ে ফেরার সময় এক একটা বাঁক ঘুরে নিচে নামতে হয়, মন খারাপ হয়ে যায় তখনই। আর সঙ্গে যদি থাকেন কাছের মানুষ তাহলে তো আর কথাই নেই।”

এই ক্যাপশন থেকে স্পষ্ট যে, নতুন প্রেমিকের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী। উঁচু পাহাড় থেকে সেই ভালোবাসার মানুষের হাত ধরে নিচে নেমেছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, শ্রাবন্তীর নতুন প্রেমিক একজন বড় ব্যবসায়ী। তারা দুজন একই কমপ্লেক্সে থাকেন। সেই সূত্রে, নিয়মিত তাদের দেখা হয়। কথা হয়। মাঝে মাঝে হারিয়ে যান প্রেমের শহরে।

যদিও এই টলি সুন্দরি কখনোই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না। নতুন প্রেম নিয়েও মুখে ছিটকিনি দিয়েছেন। তবে শ্রাবন্তী কিছু না বললেও অনুরাগীরা মনে করছেন, চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসা কেবলমাত্র সময়ের ব্যাপার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

প্রেমিকের হাত ধরে পাহাড় থেকে নিচে নামলেন শ্রাবন্তী

প্রকাশিত সময় : ০৫:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১