শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাইগারদের সিরিজে জয়ে অর্থমন্ত্রীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সা‌বেক আই‌সি‌সি সভাপ‌তি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৮ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, বাংলা‌দেশ শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে এক অনন্য রেকর্ড স্থাপন ক‌রে‌ছে। এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-১ -এ সিরিজ জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতির ধারা‌কে আ‌রো বেশী সমৃদ্ধ ক‌রে‌ছে। সিরিজের বাকী ম্যাচেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে ব‌লে তি‌নি আশা ব্যক্ত ক‌রেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টাইগারদের সিরিজে জয়ে অর্থমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত সময় : ০৯:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১