শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোনালাপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল। সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী প্রেস ইউং থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রেস ইউং জানায়, ফোনালাপে সেমিহাল বাংলাদেশ ও ইউক্রেন মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন থেকে খাদ্য শস্যের নির্বিঘ্ন পরিবহনের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ চায় বিদ্যমান যুদ্ধ অতি দ্রুত অবসান হোক- যাতে পৃথিবীর “ব্রেড বাস্কেট” খ্যাত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে প্রেরণ করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের নেতৃত্বে “কৃষ্ণ সাগর শস্য উদ্যোগ”-এর প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এই মহতী উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জাতিসংঘ ও অন্যান্য সংগঠনে ইউক্রেনের পাশে থাকবার জন্য অনুরোধ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতি অনুযায়ী সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। তিনি সমস্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিকে সমর্থন করেন এবং যা সকল ক্ষেত্রে সার্বজনীনভাবে পালিত হওয়া আবশ্যক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান যুদ্ধে সাধারণ জনগণ ও শিশুদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরাও যুদ্ধ থেকে উঠে এসেছি। যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গল বয়ে আনে না। বাংলাদেশ শান্তির নীতিতে বিশ্বাসী।” পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল-এর সুস্বাস্থ্য কামনাকরেন এবং ইউক্রেন এর জনগণের কল্যাণ প্রার্থনা করেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোনালাপ

প্রকাশিত সময় : ১০:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩