সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (১৮ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে। ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলম, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।বশিরুল আলম বলেন, অধ্যক্ষ মতিউর রহমান ২০১৪-১৮ সাল পর্যন্ত ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন গঠনমূলক ও উন্নয়নমূলক কাজে তাঁর উল্লেখযোগ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গতকাল রোববার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























