শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন

বাজারে ডিমের দাম কমলে তা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। তাহলে বহুদিন ভালো থাকবে। দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সফর নিয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) গণভবনে সংবাদ সম্মেলনে ডিম নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দিনগত রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন। ব্রিকসের সদস্য পদ না পাওয়া নিয়ে বিরোধী দলের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের অপজিশন হতাশ যে আমরা পাইনি। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা কিন্তু ঠিক নয়। অন্তত আন্তর্জাতিক পর্যায়ে আমরা দেশের মার্যাদা তুলে ধরেছি। বিএনপির আমলে বিশ্বের কাছে বাংলাদেশের কোনও অবস্থানই ছিলো না। বাংলাদেশ মানে ছিল দুর্ভিক্ষের দেশ, ঝড়ের দেশ, ভিক্ষার দেশ। হাত পেতে চলার দেশ। এখন সবাই জানে বাংলাদেশ ভিক্ষা চাওয়ার দেশ নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন

প্রকাশিত সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩