শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকসে বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণে নতুন দুয়ার খুলেছে

শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময়ে আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে। বাংলাদেশের ব্যবসার সম্প্রসারণে নতুন দুয়ার খুলেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিকস সম্মেলন যোগদান পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সফর শেষে রবিবার (২৭ আগস্ট) বাংলাদেশে ফেরেন তিনি।মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিকস সম্মেলন যোগদান পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সফর শেষে রবিবার (২৭ আগস্ট) বাংলাদেশে ফেরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দেখা হয়েছে আমার। তাদের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসার ও একে অপরের সহযোগিতার বিষয়ে নানা আলোচনা হয়।

তিনি আরও বলেন, আমি সেখানে বক্তৃতায় বলেছি, সব হুমকি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করারও আহ্বান জানিয়েছি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সঞ্চালনায় মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ব্রিকসে বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণে নতুন দুয়ার খুলেছে

প্রকাশিত সময় : ০৫:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩