বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ওয়াজেদ মিয়ার আদর্শ-দর্শন বিজ্ঞানমনস্ক তরুণদের অনুকরণীয়

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ড. ওয়াজেদ মিয়া তরুণ প্রজন্মের নিকট একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। তরুণ প্রজন্ম ওয়াজেদ মিয়ার আত্মজীবনীসহ লিখিত গ্রন্থগুলো পড়লে বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়ার আদর্শ ও দর্শন বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় থেকেই ড. ওয়াজেদ মিয়া ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হন। স্বাধীনতা সংগ্রামসহ পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়ার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন পরমাণু বিজ্ঞানীকে পেয়ে পীরগঞ্জবাসী গর্বিত।

স্পিকার বলেন, রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ড. ওয়াজেদের নামে রংপুরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন,  স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। পরে তিনি দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন।

রংপুর জেলার জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, ৫ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, ৫নং ইউনিয়নের চেয়ারম্যান নুর মো. মঞ্জু, উপজেলা প্রশাসনের সদস্যরা ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ড. ওয়াজেদ মিয়ার আদর্শ-দর্শন বিজ্ঞানমনস্ক তরুণদের অনুকরণীয়

প্রকাশিত সময় : ০৯:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪