বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন সংরক্ষিত আসনের ৫০ নারী এমপি

শপথ গ্রহণ করেছেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরের ধাপে জাতীয় পার্টির দুইজন এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।

এর আগে গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে কোন প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ওইদিন ছিল নারী আসনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার ওইদিন বলেছিলেন, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল। যেহেতু ২৫ ফেব্রুয়ারি কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাই নির্বাচনি আইনের ১২ ধারা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।

নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জতীয় পার্টি মনোনয়ন দিয়েছে ২টি আসনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শপথ নিলেন সংরক্ষিত আসনের ৫০ নারী এমপি

প্রকাশিত সময় : ০৪:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪