বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

দেশজুড়ে দিনটি ‘জাতীয় শিশু কিশোর দিবস’ হিসেবে উদ্‌যাপিত হচ্ছে।দিবসটি উদ্‌যাপনে রোববার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দিনটি উপলক্ষে শনিবার (১৬ মার্চ) বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪