বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শুক্রবার (২৯ মার্চ) দেশে ফেরেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির প্রথম দিন ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার জেনেভাতে ‘শিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং’-এ সভাপতিত্ব করেন। এ সময়ে তিনি আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংয়ের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পিকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তিনি গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনে সংসদীয় প্রতিনিধিদলসহ অংশগ্রহণ করেন এবং  ‘পার্লামেন্টারি ডিপ্লোম্যাসি: বিল্ডিং ব্রিজেস ফর পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। এ ছাড়া তিনি ‘প্রটেকশন অব মাইনরিটি রাইটস’ শীর্ষক ইভেন্টে প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন। ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনেও বক্তব্য দেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

প্রকাশিত সময় : ০৭:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪