বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের পর্দায় আসছেন জেন-জিদের প্রিয় ‘সাইয়ারা’ জুটি

মোহিত সুরি নির্মিত ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের। যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অনীত পড্ডা। গত বছর মুক্তি পায় রোমান্টিক ঘরানার এ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘সাইয়ারা’ সিনেমার জ্বরে বুঁদ হয়েছিলেন জেন-জিরা।

‘সাইয়ারা’ মুক্তির পর এক বছরও পূর্ণ হয়নি। এরই মধ্যে পরিচালক মোহিত সুরি আবারে একসঙ্গে পর্দায় নিয়ে আসছেন আহান পান্ডে ও অনীত পড্ডাকে। নাম ঠিক না হওয়া এ সিনেমাও প্রযোজনা করবে যশরাজ ফিল্মস।

মোহিত সুরি বলেন, “আমি সবসময়ই প্রেমের গল্প পছন্দ করি। আবেগ যখন প্রচন্ড গভীর হয়, তখন তা উপেক্ষা করা যায় না। বরং ভালোবাসা তখন পুরোপুরি অনুভব করার ব্যাপার। একজন গল্পকার হিসেবে স্বাভাবিকভাবেই এ ধরনের গল্পের দিকে ঝুঁকে পড়ি। এই সিনেমায় সেই অনুভূতিগুলোকে নির্ভয়ে তুলে ধরব।”

নতুন সিনেমাটিতে জুটি বেঁধে ফের পর্দায় হাজির হতে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে মোহিত সুরি বলেন, “সাইয়ারা’ সিনেমার টিমের সঙ্গে পুনরায় ফিরছি। এটি আমার কাছে বিশেষ। আমার মনে হয়, এটি আগেই ভাগ্যে লেখা ছিল। আবার একত্রিত হওয়া মানে যেন ঘরে ফেরা। তবে অবশ্যই সৃজনশীল ক্ষুধা নিয়েই ফেরা হবে। এবার নিজেকে নবাগত মনে হচ্ছে; উচ্ছ্বাস এবং উদ্বেগ কাজ করছে। আশা করি, এ সিনেমার গানগুলো আগের মতোই মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।”

মোহিত সুরি পরিচালিত এ সিনেমা প্রযোজনা করবেন অক্ষয় বিধানি। তিনি বলেন, “মোহিতের সঙ্গে আমাদের কাজের ভিত্তি হলো—সৃজনশীল সামঞ্জস্যতা। আমরা এমন গল্প বলতে চাই, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। মোহিতের কাছে এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি অনুভূতি, একটি সুর, একটি মুহূর্তের খোঁজ, যা পর্দায় শেষ হওয়ার পরও মনে থেকে যাবে। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত, যা আমরা সবসময় মনে রাখব।”

আহান-অনীত জুটিকে আবারো একসঙ্গে পেয়ে আনন্দিত প্রযোজক অক্ষয়। তিনি বলেন, “আমরা আবারো একসঙ্গে কাজ করতে গিয়ে এমন কিছু খুঁজছি, যা আরো সত্য, আরো গভীর এবং দীর্ঘস্থায়ী। আমাদের সিনেমায় আহান ও অনীতকে পেয়ে খুবই আনন্দিত। কারণ জেন-জিদের সবচেয়ে জনপ্রিয় জুটিকে আবার মোহিত সুরির রোমান্টিক সিনেমায় দেখা যাবে।”

আহান–অনীত অভিনীত নতুন সিনেমার দৃশ্যধারণের কাজ চলতি বছরের শেষ দিকে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি।

বলে রাখা ভালো, গত বছরের ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় আহান-অনীতা অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ৪৫ কোটি রুপি। বিশ্বব্যাপী এটি আয় করেছে ৫৭০-৫৮১ কোটি রুপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফের পর্দায় আসছেন জেন-জিদের প্রিয় ‘সাইয়ারা’ জুটি

প্রকাশিত সময় : ১০:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬