বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরি থেকে নদীতে পড়ে গেল প্রাইভেটকার

নারায়ণগঞ্জে ফেরি থেকে একটি প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় চালককে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে ফেরিটি যাত্রা করছিল। বিকেলে হাজীগঞ্জ ঘাটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে।

এদিকে প্রাইভেট কার নদীতে পড়ে যাওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম বলেন, “ডুবন্ত প্রাইভেটকারটিও উদ্ধার করে তীরে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফেরি থেকে নদীতে পড়ে গেল প্রাইভেটকার

প্রকাশিত সময় : ১০:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬