শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আকস্মিক বন্যার শঙ্কায় পানি উন্নয়ন বোর্ডের সতর্কতা জারি

সুনামগঞ্জে আগামী কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে হাওড় অঞ্চলে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকা ও উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারী এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ প্রধান নদীগুলোর পানি সমতল বাড়তে পারে এবং ২৮ এপ্রিলের পর কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে।

বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার নিচে রয়েছে। তবে টানা বৃষ্টিপাতে পরিস্থিতির অবনতি হয়ে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় হাওড় এলাকার বোরো ধানের ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যেসব জমির ধান প্রায় ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আকস্মিক বন্যার শঙ্কায় পানি উন্নয়ন বোর্ডের সতর্কতা জারি

প্রকাশিত সময় : ০৯:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬