মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

শামসুল আবেদীন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রোববার রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে সাবেক এই সংসদ সদস্যকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

দেওয়ান শামসুল আবেদীন ছিলেন মরমী কবি দেওয়ান হাসন রাজার নাতির ছেলে। ছাত্র জীবনে তিনি সাবেক সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই

প্রকাশিত সময় : ১২:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬