সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আহত শিক্ষার্থী আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

চট্টগ্রাম সিটি কলেজে গত ২১ এপ্রিল ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম বর্তমানে ঢাকার শ্যামলীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত শিক্ষার্থীকে দেখতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে যান।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আহত শিক্ষার্থী আশরাফুলের শয্যাপাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন

এ সময় উপস্থিত সাংগঠনিক দায়িত্বশীল, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার ওপর ভরসা রাখার পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, আশরাফুল ইসলাম চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর শিক্ষার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আহত শিক্ষার্থী আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

প্রকাশিত সময় : ১১:৫০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬