সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে গুলিবিদ্ধ যুবদল কর্মী মুহাম্মদ নাসির উদ্দিন মারা গেছেন। আহত নাসির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টেরহাট এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি।

মৃত নাসির কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ইশানভট্টেরহাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে একাধিক গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

দলীয় সূত্র জানা গেছে, নাসির যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাউজানে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু

প্রকাশিত সময় : ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬