বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না—দলীয় পরিচয় যাই হোক, সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) মাগুরার মহম্মদপুর সদরের আমিনুর রহমান কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দলের কেউ অন্যায় করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, সরকারি সুবিধা ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না। ভোট দিয়েছেন কি দেননি—সব পরিবারের কাছেই এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং দরিদ্র মানুষের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে আমিনুর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি মো. তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান এবং প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল। শেষে কলেজের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত সময় : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬