মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম সন্দেহে আরো ৩৯ রোগী ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে নতুন করে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১৫এপ্রিল) জেলা হাসপাতালে নতুন করে ৩৯ জন রোগী ভর্তি হয়েছে।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন হাসপাতালে রেকর্ড ১০৩ জন সন্দেজনক হাম রোগী।

যার বেশির ভাগই শিশু। হাম সন্দেহে প্রচুর রোগী এখনো আসছে।
তিনি আরো জানান, ২২ শয্যার শিশু ওয়ার্ড, ডায়ারিয়া,পুরুষ ও মহিলা ওয়ার্ডের পর হাসপাতালের চালু না হওয়া ডায়ালাইসিস ইউনিটকে আইসোলেশন ইউনিট করেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। প্রচুর রোগী আসছে।

এ অবস্থায় ব্যবস্থা করে আরো একটি আইসোলেশন ইউনিট ১-২ দিনের মধ্যেই চালু করা হবে।
অন্যদিকে সিভিল সার্জন ডা. এ কে এম সাহাবুদ্দীন বলেন, জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ১ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে পূর্বের ভর্তিসহ জেলার সরকারি হাসপাতালগুলোতে এখন ১০৪ রোগী চিকিৎসাধীন। জেলার হাম পরিস্থিতি এখনো ভয়াবহ।

সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্র জানায়, জেলায় হাম সন্দেহে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭৩০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ৭০২ জন শুধু জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু জেলা হাসপাতালে এখন রেকর্ড ১০৩ রোগী ভর্তি রয়েছে। জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত ৬ শিশু এখন পর্যন্ত মারা গেছে। মার্চে সকল শিশুর মৃত্যু হয়।

এদিকে জেলা সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে হামের বিশেষ এমআর টিকাদান কর্মসূচী। বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ওই ৩ উপজেলার টার্গেট ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুর মধ্যে ১ লক্ষ ২১ হাজার ৩১১ জনকে টিকা দেওয়া হয়েছে যা প্রায় ৭৩ শতাংশ। আগামী ২০ এপ্রিল থেকে জেলার বাকী দুই উপজেলা নাচোল ও গোমস্তাপুরে টিকাদান শুরু হবে। এদিকে এ পর্যন্ত জেলা থেকে পাঠানো ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন পজিটিভ পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম সন্দেহে আরো ৩৯ রোগী ভর্তি

প্রকাশিত সময় : ০৯:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬