কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।
এর আগে, রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি।
ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো সড়কজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয় চালানটির পরিবহন কার্যক্রম।
চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের অষ্টম চালান। চলতি বছরের ৩ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ইউরেনিয়ামের চালন আসতে থাকে। সবশেষে ২০ নভেম্বর ইউরেনিয়ামের সপ্তম চালান বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























