মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম’‘গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম’

সংরক্ষিত নারী আসনে তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নাজমুন মুনিরা ন্যানসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ‘লাল সালাম’ জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ আলোচনায় ছিলেন। তালিকায় ছিলেন রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীনসহ অনেকে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের কেউই মনোনয়ন পাননি।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান ন্যানসি। তিনি লেখেন, “গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল—এসব তারকাদের শো-পিস না বানিয়ে; ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।”

ন্যানসির এই মন্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ লেখেন, “এজন্যই আপনাকে এত পছন্দ,” আবার কেউ লেখেন, “আপনার সঙ্গে আমরাও একমত।”

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিন দিনে প্রায় ১ হাজার ৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রুকাইয়া জাহান চমকও ছিলেন। তবে শেষ পর্যন্ত দলটি তারকাদের বাইরে গিয়ে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত এখন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৫৯

‘গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম’‘গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম’

প্রকাশিত সময় : ১০:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬