মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ওই ছয় শিশুদের মায়েদের সঙ্গে আমরা কথা বলছি এবং খুঁজে দেখছি অপরাধটা কোথায় হয়েছে। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা ছয়জন মায়ের সঙ্গে কথা বলছি। মায়েরা বিভিন্ন শহরে বাস করেন যে কারণে এ বিষয়গুলো শেষ করতে সময় লাগছে।

তিনি আরও বলেন, আজকেও অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীদের সঙ্গে মিটিং রয়েছে। দেখা হচ্ছে আইনগতভাবে কোনো অফেন্স হয়েছে কিনা।

এসময় হাম পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব কমে আসছে। মৃত্যুর সংখ্যা কমে এসেছে। আমরা সবশেষ যে ভ্যাকসিন দিয়েছি তার কার্যকারিতা পেতে ১৫ দিন থেকে ১ মাস সময় লাগবে। এ সপ্তাহের শেষে প্যানিক আরও কমে আসবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রমণ শুরু হয়েছে, হাসপাতালে কয়েকজন রোগী ভর্তিও হয়েছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন ডাক্তার পাঠাচ্ছি প্রাথমিক চিকিৎসা দিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৪:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬