গতকাল ২১ এপ্রিল দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সুনেরাহ লেখেন, ‘সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছা লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ।’
তার কথায়, ‘আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।’
অভিনেত্রী লিখেছেন, ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো বলে কাউকে নিয়ে যা ইচ্ছা লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না। এদের উদ্দেশ্য টা কি? হয়তো এটেনশন, এন্টারটেইনমেন্ট অথবা মনিটাইজেশন।’

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























