ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা অবন্তীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করেন। তাদের দাবি, ক্যামেরার সামনে এমন পোশাক কেন পরা হয়েছে যা নিয়ে আপত্তি তুলতে হবে। এমন পরিস্থিতিতে অবন্তীর প্রতি সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান অভিনেত্রী পরীমণি। এবার এ বিষয় খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মিম বলেন, ‘যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক, তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমার বিশ্বাস, সত্যিকারের সাংবাদিকরা কখনও এমন আচরণ করেন না।’
তিনি যোগ করেন, ‘এত বছরের অভিজ্ঞতায় আমি কখনও এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।’

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 

























