মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলের শিকার সাই পল্লবী

ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার হিন্দি বলার ধরন নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিং।

সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের ‘এক দিন’ সিনেমার প্রচারণামূলক অনুষ্ঠানে হাজির হন সাই পল্লবী। আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে জুনাইদ খানের বিপরীতে দেখা যাবে তাকে।

প্রচারের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও পাপারাজ্জিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন তিনি।
সেখানে কথা বলতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েন সাই। এক পর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন, ‘আমার হিন্দি খুব একটা ভালো নয়।’

অভিনেত্রীর এই স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা সমালোচনা।

অনেকেই প্রশ্ন তুলেছেন, রামায়ণ-এর মতো বড় প্রজেক্টে সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে কেন বেছে নেওয়া হলো। এক নেটিজেন লিখেছেন, ‘সাধারণ হিন্দি শব্দও ঠিকমতো বলতে পারছেন না, তিনি আবার সীতা চরিত্রে অভিনয় করছেন!’

আরেকজন মন্তব্য করেন, ‘নীতেশ তিওয়ারি কী ভেবে সাই পল্লবীকে কাস্ট করলেন? হিন্দিই ঠিকভাবে বলতে পারেন না।’ কেউ কেউ আবার ধারণা করছেন, সিনেমার হিন্দি সংস্করণে হয়তো তার কণ্ঠ ডাব করা হতে পারে।

তবে সমালোচনার বিপরীতে সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরাও।

তাদের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত সীমাবদ্ধতা নতুন কিছু নয়।
অনেকেই উদাহরণ টেনে বলেছেন, ক্যাটরিনা কাইফ কিংবা জ্যাকুলিন ফার্নান্দেজও শুরুতে হিন্দিতে দুর্বল ছিলেন, কিন্তু তবুও সফল হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ট্রলের শিকার সাই পল্লবী

প্রকাশিত সময় : ১০:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬