যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর ছেড়েছে।
ব্লুমবার্গরের বরাতে এ তথ্য জানায় রুশ সংবাদ সংস্থা তাস।
ব্লুমবার্গরের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘মুবারাজ’ মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কম্পানির দাস দ্বীপ স্থাপনা থেকে এলএনজি বোঝাই করে। বর্তমানে জাহাজটি ভারতের দক্ষিণ প্রান্ত অতিক্রম করছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সেবা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, প্রায় ২৮ দিন আগে ট্যাংকারটি পারস্য উপসাগর এলাকায় অবস্থান করছিল।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 






















