বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভক্তদের সুখবর দিলেন রাশমিকা

আন্তর্জাতিক মঞ্চে আবারও ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন নপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে।

এর আগে ২০২৪ সালে প্রথম ভারতীয় তারকা হিসেবে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন রাশমিকা। এবার দ্বিতীয়বারের মতো ফিরছেন তিনি।

এবারের আসরের অন্যতম বড় আকর্ষণ থাকছেন রাশমিকা মান্দানা এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত।

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরে হানিমুন শেষে ইতোমধ্যেই কাজে ফিরেছেন তিনি।

রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়।

বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর। আরও আছেন কৃতি শ্যানন।

এছাড়া চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে রাশমিকার দুটি তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভক্তদের সুখবর দিলেন রাশমিকা

প্রকাশিত সময় : ১০:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬