বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতেই দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ৬৪ জেলাতেই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। এর আগে, আবহাওয়া অফিসের তথ্যমতে, রাতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছিল।

বুধবার (২৯ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে পলাশ বলেন, রাতে পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। একইসঙ্গে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী সব জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে এই কালবৈশাখী ঝড় আসছে বলে জানান তিনি।

পোস্টে তিনি আরও লিখেছেন, ঝড় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে রাত ৯টার পর থেকে রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে; রাত ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এবং ভোর ৫টার পর থেকে সকাল ৯টার মধ্যে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে

এছাড়া, রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কমপক্ষে দুটি কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাতেই দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়ের শঙ্কা

প্রকাশিত সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬