বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

পটুয়াখালীতে পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন—কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামের জহির উদ্দিন, পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগম, শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার ও রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহির উদ্দিন, গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় সেতারা বেগম, একই সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে খালেক হাওলাদারের মৃত্যু হয়। এছাড়া, মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদারের মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬